উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। সারা দেশে যে দৃশ্যনীয় উন্নয়ন কাজ হচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে হলে কর্ণফুলী উপজেলা নির্বাচনে আগামী ২০ আগস্ট আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানেজা বেগম নিশিকে ভোটের মাধ্যমে বিজয় করতে হবে। আওয়ামী লীগের দলীয় এই তিনজন প্রার্থী নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট উন্নয়নের পাশাপাশি শিল্প কারখানা আরো বৃদ্ধি পেয়ে লোকজনের কর্মসংস্থানের সুযোগ হবে।
১৩ আগস্ট (রবিবার) সকাল কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন মনজুর নেতৃত্বে চরলক্ষ্যাসহ আশপাশের এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগকালে বাড়ি বাড়ি গিয়ে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মো. নবী, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক মো. মহসিন টিটু, সাংগঠনিক সম্পাদক নীরব হাসান, ছাত্রলীগ নেতা আকবর, মো. মামুন, এসকান্দর মির্জা, নয়ন, মিনহাজ, শহিদুল, ফাহিম, মানিক প্রমুখ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে উৎসমুখর পরিবেশে ও নির্ভয়ে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Framtiden för Casino Utan Svensk Licens 10 Euro i Online Gambling



