হাটহাজারী উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির উদ্যোগে বন্যার কবল হতে হাটহাজারীকে রক্ষা ও টেকসই উন্নয়ন শীর্ষক আলোচনা সভা চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদের পরিচালনায় গত ৩০ জুলাই বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী। কথায় নয়। অতি বর্ষণের ফলে যে সকল এলাকায় বন্যা এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি। আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে সরকার এবং আমরা মন্ত্রীরা প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করি। কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবিহা মুসা এমপি, পার্বত্য চট্টগ্রামের মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আক্তার উন নেছা শিউলী, শাহ নেওয়াজ চৌধুরী, ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন মন্ত্রীর একান্ত সহকারী সৈয়দ মঞ্জুরুল আলম, কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, আলমগীর জামান সিআইপি, চেয়ারম্যান মো: সালাউদ্দিন চৌধুরী, নুরুল আহসান লাভু, প্রকল্প অফিসার নিয়াজ মোরশেদ, দেলোয়ার হোসেন মিন্টু, মো: হাসান সহ অন্যান্য কর্মকর্তবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ