চাকতাই ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের এক বিশেষ সভা সংগঠনের জৈষ্ঠ উপদেষ্টা আলহাজ্ব আহমদুর রহমানের সভাপতিত্বে নতুন চাকতাই নওজোয়ান ভবনস্থ সংগঠনের কার্যালয়ে সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সহ এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম এ হায়দার চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের কর্মকর্তা হাজী সিরাজুল ইসলাম, অধ্যাপক আবু নাছের, হাজী নুরুল আমিন, আবুল কালাম সওদাগর, হাজী খোরশেদ আলম, হাজী নবী হোসেন সওদাগর, কামরুল ইসলাম কাজল, মো: নাছির উদ্দিন,মোঃ আজীম শরিফ,মোঃ হারুন রশিদ সওদাগর, মোঃ মুজিবুল হক সিকদার, মোহাম্মদ রাশেদুল হক, হাজী নুরুল ইসলাম সওদাগর প্রমুখ। বৃহত্তর চাকতাই এলাকার সকল ব্যবসায়ীদের সম্পৃক্ত করে সাংগঠনিক ভিত্তি মজবুত ও ব্যবসায়ী এলাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সদস্য সংগ্রহ কার্যক্রম বা সর্বস্থরের ব্যবসায়ীদের চাকতাই ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার এসোসিয়েশনে অর্ন্তভূক্তি আগামী আগষ্ট মাস জুড়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



