উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়রম্যান আবুল কাশেমের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।
গতকাল (৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম স্থানীয় সরকার উপ-পরিচালক সংশ্লিষ্টদের এক চিঠিতে জানান, ১০ ফেব্রুয়ারী ওই ইউনিয়নের চেয়াম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।



