আনোয়ারা প্রতিনিধি

সাউথ এশিয়া ফাউন্ডেশন ফর ইয়ুথের বাংলাদেশ প্রধান ও প্রিয় আনোয়ারা এর সম্পাদক সাইফুল ইসলাম সাইফ আজ আনোয়ারা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আনোয়ারা  ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদক এম. আলী হোসেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফাউণ্ডার মেম্বার আবদুল মন্নান, আনোয়ারা অনলাইন নিউজ ফোরাম সদস্য, আনোয়ারা ব্লাড ব্যাংকের এডমিন ও দৈনিক কালবেলার আনোয়ারা প্রতিনিধি নীল জামশেদ, ইমতিয়াজ খালেক প্রমুখ।

এ সময় পুরো হাসপাতাল তিনি ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের দাতা সদস্য হবার অভিপ্রায় ব্যক্ত করেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ