সীতাকুণ্ডে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎ ষ্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ (১৯ জুলাই) দুপুরে উপজেলার বাড়বকুন্ড এলাকার মান্দারিটোলা গ্রামের নুরুল আলম বাদশার স্ত্রী কুলসুমা বেগম (২০) বিদ্যুতের তার লাগাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
পূর্বে থেকে ঝুলিয়ে লাগানো তার বৃষ্টির সময় নাড়াচাড়া করলে কুলসুমা বিদ্যুৎ একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তার গুলি পুনরায় খুলে লাগানোর চেষ্টা করলে একটি তার খুলে এসে কুলসুমের গায়ের উপর পড়ে। এই সময় কুলসুম বৈদ্যুতিক তারে ষ্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের ডাঃ ফিরোজা আফরোজ তুলি কুলসুমাকে মৃত ঘোষনা করে। স্হানীয় লোকজন সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম নিহত কুলসুমার লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন। নিহত কুলসুমার ৪ বছরের একটি শিশু সন্তান রয়েছে। এদিকে পুলিশ বলেছে কুলসুমা পুকুরে গোসল করতে নামলে বিদ্যুতিক তার ছিড়ে পুকুরে পড়লে পানি বিদ্যুতায়ীত হলে তার মৃত্যু হয়।



