জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর জিএস জননেতা আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির গভীর শোক প্রকাশ করেছেন। আজ ২ অক্টোবর সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জিয়াউদ্দীন আহমেদ বাবলু ছিলেন আপাদমস্তক রাজনীতিবিদ। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি। এসব ক্ষেত্রে উনার অবদান ছিলো উল্লেখযোগ্য। দেশের চলমান রাজনীতিতে উনার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন-জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব মোরশেদ মুরাদ ইব্রাহীম, সাবেক এমপি মাহজাবীন মোর্শেদ, ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী, নগর জাপা সহ-সভাপতি আসিনুল ইসলাম চৌধুরী, ওসমান খান, কামরুজ্জামান পল্টু, কামাল উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, এস.এম. সাইফুল্লাহ, নগর যুব সংহতির আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, সদস্য সচিব আবসার উদ্দিন রনি, শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক হাজী বাবুল আহমদ, সদস্য সচিব শাহাদাত হোসেন স্বপন, মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব শেলী আক্তার, নগর তরুণ পার্টির সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, আরমান মিয়া, ফজলে আজিম দুলাল, নগর পল্লীবন্ধু পরিষদ সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, ছাত্র সমাজ আহ্বায়ক শরীফুল মোল্লা নিবর, সদস্য সচিব আবু হানিফ নোমান প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার
- বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য কণার নীরব আগ্রাসনে মানবস্বাস্থ্য



