চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের সংগঠন ‘এক্স কাউন্সিলর ফোরাম-চট্টগ্রামের উদ্যাগে ঈদ পুনর্মিলনী এবং আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চার ফোরামের কদম মোবারক এলাকার সংগঠন কার্যালয়ে এ ঈদপুনর্মিলনী অনুষ্টিত হয়।
সংগঠনের চেয়ারম্যান জালাল উদ্দিন ইকবালের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জহিরুল আলম দোভাষ, মো: শহিদুল আলম, এ্যাড. এম.এ নাছের, মো. এয়াকুব, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বিজয় কুমার কিষান, জাবেদ নজরুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান, শফিকুল ইসলাম, মোহাম্মদ তৈয়ব প্রমুখ।
এতে বক্তরা বলেন, বৃষ্টি এবং জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর হাটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে করে সাধারণ মানুষকে চরম দূভোর্গে পড়তে হবে। মানুষকে অসহনীয় এ দুর্ভোগে সহমর্মিতা প্রকাশ করেন সাবেক কাউন্সিলরগণ অভিলম্বে এই দূর্ভোগ থেকে মুক্ত করতে সরকার ও সিটি কর্পোরশেনকে কার্যকর উদ্যোগ নেয়ার জোর আহবান জানানো হয়।
এছাড়া সীতাকু- অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্যও জোর দাবি করা হয়



