শাহ্‌ আমানত হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা এখন চলছে। এই কর্মশালায় সভাপতিত্ব করছেন এই প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক মুহাম্মদ ইয়াছিন। আজ সকাল ৯টায় এ প্রশিক্ষণ কর্মশালা হাজী সমাবেশ শুরু হয়। এই সমাবেশে হাজী সাহেবদের উদ্দেশ্য আমন্ত্রিত মাওলানাগণ জ্ঞানগর্ভ ও অতি মূল্যাবান বক্তব্য একের পর এক রেখে চলেছেন। উপস্হিত হাজী সাহেব ও সুধীজন মনোযোগ সহকারে মাওলানাদের দেয়া বক্তব্যসমুহ শ্রবন করছেন। পিন পতন নিরবতা ও সুশৃংখল পরিবেশে জমিয়তুল ফালাহ মসজিদের নীচ তলায় এই হাজী সাহেবদের প্রশিক্ষণ চলে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।

হাফেজ মোহাম্মদ ইফতেহার উদ্দিনের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে এ কর্মশালা শুরু হয়। এতে বক্তব্য রাখেন পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন, মোয়াল্লেম আল্লামা সিব্বির আহমদ ওসমানী, আল্লামা ওমায়েদ রিজবী, ইয়াছিন মাদানী, মাওনালা খলিলুর রহমান, ড. এ এস এম. বোরহান উদ্দিন  ও আবদুস সোবহান ভুইয়া।অনুষ্ঠানে নাতে রাসুল পেশ করেন সায়েক তারেক আবেদিন।

এই কাফেলায় বিভিন্ন বিষয়ে সার্বিক প্রশিক্ষণ দেন মাওলানা মোহাম্মদ মঈন উদ্দিন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ