চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়াকেও বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ আগস্ট অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, উৎপল বড়ুয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে৷ আগামী ২৭ আগস্টের মধ্যে তিনি সিএমপি না ছাড়লে পরদিন থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।



