চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে আনন্দ বাজার এলাকায় উত্তাল সাগরে ডুবে গেছে ‘এমটি সুফলা’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কারের অর্ধেক ডুবে গেছে।মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত আরেকটি জাহাজের সাহায্যে ট্যাঙ্কারটি নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম চলছে। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, ‘দুপুরে পতেঙ্গার আনন্দ বাজার এলাকায় বড় জাহাজে তেল সরবরাহকারী একটি ছোট ট্যাঙ্কারের অর্ধেক ডুবে গেছে। জাহাজ মালিকরাই ট্যাঙ্কারটি নিরাপদ স্থানে সরানোর কার্যক্রম পরিচালনা করছেন। তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।’এদিকে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন
সর্বশেষ সংবাদ
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ


