গ্রীষ্মের প্রধান ফল আম খেতে ভালোবাসেন না এমন ব্যক্তি বোধহয় নেই। তবে বাধ সাধে ডায়াবেটিস। যার ফলে আম খেতে পারেন না অনেকেই। আর এই ডায়াবেটিক রোগীদের মনের কষ্ট দূর করতে সুগার ফ্রি আম তৈরি করে ফেললেন পাকিস্তানের এক আম বিশেষজ্ঞ। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই সুগার ফ্রি আমের সুগার লেভেল মাত্র ৪ থেকে ৬ শতাংশ। যার ফলে চিন্তাহীনভাবেই আমের স্বাদ নিতে পারবেন ডায়াবেটিক রোগীরা।
পাকিস্তানের বাজারে বিশেষ কয়েক ধরনের আম বিক্রি হচ্ছে। সেই সুগার ফ্রি আমগুলো হলো সোনারো, গ্লেন, কেইট ইত্যাদি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের আল্লায়ারে এমএইচ পানহোয়ার নামে একটি বেসরকারি ফার্মে এই আমের চাষ করা হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষের পদ্ধতিতে অদল বদল ঘটিয়েছেন গোলাম সারওয়ার নামে এক ব্যক্তি।সবটুকু জানতে ক্লিক করুন



