যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৈকত অভিমুখী ১২ তলা একটি ভবন ধসে কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তুপের নিচে আটকা পরে আছে শতাধিক লোক। সরকারি তথ্যমতে নিখোঁজ রয়েছেন ৯৯ জন। বৃহস্পতিবার ধসে যাওয়া ভবনের একটি অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে।
গবেষকরা বলছেন, ১৯৮১ সালে নির্মিত ভবনটি ১৯৯০ সাল থেকেই দেবে যাচ্ছিল। এ ব্যপারে কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। বিষয়টি নিয়ে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থ অ্যান্ড এনভায়ারনমেন্ট বিভাগের অধ্যাপক শিমন উইডোইনস্কি ২০২০ সালে সর্বশেষ একটি গবেষণায় এ ব্যপারে সতর্ক করেছিলেন। তিনি বলেন, ১৯৯০ সাল থেকে প্রতিবছর ভবনটি ২ মিলিমিটার করে দেবে যাচ্ছিল। তখন থেকেই এটি যে কোনো সময় ধসে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
সর্বশেষ তথ্যনুযায়ী উদ্ধারকর্মীরা ৩৫ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে ১১ জন গুরুতর আহত। উদ্ধার কাজে প্রশিক্ষিত কুকুর এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে।সবটুকু জানতে ক্লিক করুন



