রাউজান ডাবুয়া (যুব) নব দিগন্ত ক্লাবের উদ্যোগে বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক কামরুল হাসান বাহাদুর এর রোগমুক্তি কামনায় দোয়া মাহাফিল ১০ এপ্রিল সকালে (যুব) নব দিগন্ত ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক মুহাম্মদ মনছুর আলম জিহান, ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, হাফেজ মোঃ শাহাদাত হোসেন, হাফেজ মোঃ হাবিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ বোরহানউদ্দিন, ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা পিয়ার মুহাম্মদ, মুহাম্মদ শাহারাজ মনির (আকিব) সহ ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে করোনার ভয়াবহতা ও করোনার আক্রমণ দিন দিন বেড়েই চলছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ মানুষ বিনা কাজে ঘরের বাইরে যাতে ঘুরাফেরা করতে না পারে সেব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কারো কাছে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এবং মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ বোরহানউদ্দিন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


