চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিদায় শব্দটাই কষ্টের। তবে কষ্টের হলেও বিদায় কঠিন সত্য। চাকুুরী জীবনে বদলি ও বিদায় একসুত্রে গাঁথা। বৃহস্পতিবার ৪ মার্চ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মুজিবুল হায়দার ও উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিটি মেয়র এসব কথা বলেন। তিনি আরো বলেন, চাকুরী জীবনে নিজেদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বিদায়ী প্রকৌশলীরা নাগরিক সেবা দিয়ে গেছেন। যেকোন কাজে অভিজ্ঞতা অনেক বড় বিষয়। অভিজ্ঞতাকে আমি ভালো চোখে দেখি। অভিজ্ঞদের থেকে তরুণনা শিখবে। অভিজ্ঞদেরও নতুনদের কে জ্ঞান বিতরণ করতে হবে। যোগ্য ব্যক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগর গঠনের আমরা এগিয়ে যাবো। স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য প্রকৌশলীদের আহবান জানান সিটি মেয়র। চাকুরী জীবনে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের মধ্যে সমন্বয় করে সমন্বিত প্রয়াসে একযোগে কাজ করার আহবান জানিয়ে মেয়র বলেন, নিজেদের মধ্যে যেকোন ধরণের সমস্যা যেনো প্রতিষ্ঠানের কাজে প্রভাব না ফেলে সেদিকেও খেয়াল রাখতে হবে। যোগ্যতাকে মুল্যায়ন করা হবে উল্লেখ করে মেয়র রেজাউল বলেন, কর্মক্ষেত্রে পদ্দোন্নতি বা কোন ধরণের তদবির করবেন না। যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে তাদের সঠিক মূল্যায়ন করা হবে। সংকীর্ণতা পরিহার করে নগর উন্নয়নে মনোযোগী হওয়ার জন্য প্রকৌশলীদের আহবান নগরপিতা। এ সময় হিংসা, বিদ্ধেষ, লোভ, লালসার উর্দ্ধে থেকে নগর উন্নয়নে চেইন অব কমান্ড মেনে চলার তাগিদ দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিদায়ী প্রকৌশলীরা সহ প্রকৌশল বিভাগের অন্যান্যরা বক্তব্য রাখেন।
সর্বশেষ সংবাদ
- নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি—আগের নিয়মে ভোট, আগের মতো ফি চাই
- চট্টগ্রামের জলাবদ্ধতা অবহেলা কার?
- বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে
- সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো: সমান থাকছে না ইনক্রিমেন্ট হার
- কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
- শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রীর সাথে চউক চেয়ারম্যানের বৈঠক: চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব
- চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত, তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
- ১২ জেলায় বন্যার আভাস



