রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উত্তর সর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পুষ্প অর্পন, আলোচনা সভা ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি সকালে জাগরণী ক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইব্রাহীম তছলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আলী। প্রধান বক্তা এবং শপথবাক্য পাঠ করান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন। বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আবছার, মাষ্টার ওসমান গনি, মোহাম্মাদ কামাল উদ্দিন তৈয়ব, অ্যাডভোকেট মুহাম্মদ মনজুরুল হক, মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জাফর আলম, মুহাম্মদ হাসান মুরাদ রাজু, মুহাম্মদ গোলাম রহমান, মোহাম্মদ ইসমাইল, মাস্টার মোহাম্মাদ রফিকুল আলম, মোহাম্মাদ গিয়াস উদ্দিন, ইন্জিনিয়ার মুহাম্মদ আবু সুফিয়ান, মাষ্টার মুহাম্মদ এমরান, মুহাম্মদ আবু কাউসার সোহেল, মুহাম্মদমোসলেম উদ্দিন নিপু, মুহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আজম, মুহাম্মদ আসলাম উদ্দীন, মোহাম্মাদ সজীব। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের আন্দোলন ছিল মূলত স্বাধীনতার আন্দোলনের সূচনা এবং নিজেদের অধিকার আন্দোলনের সংগ্রাম। অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের রফয়ে দরাজাত কামনায় মোনাজাত পরিচালনা করেন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


