চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতার অভিযোগে আটক ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) রাতে নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, মামলায় বালিকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে বালিসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনা ঘটে। এরপর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ