চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ২৪ দিন ধরে একটি বাসায় আটকে রেখে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফরহাদ (২১) ও মো. দিদার (৪০)। দিদার বাসচালক, ফরহাদ একই বাসের হেলপার। ফরহাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। দিদার নোয়াখালী জেলার হাতিয়া থানা এলাকার বাসিন্দা

ভুক্তভোগীর মামলা দায়েরের প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার আজ রাতে জানান, চার মাস আগে ভুক্তভোগী পোশাককর্মীর সাথে ফরহাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিয়ের কথা বলে একটি বাসায় ২৪ দিন আটকে রেখে ফরহাদ ও দিদার উক্ত পোশাক শ্রমিককে ধর্ষণ করে। গত ২৪ ডিসেম্বর ওই তরুণী ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ