ক্রীড়া সংবাদ
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সিডিএ বালুর মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস ফুটবল কাপ ফাইনাল খেলায় ট্টাইবেকারে ৩-১ গোলে হালিশহর একাদশ ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন পুরাতন সাইট পাড়া ক্রীড়া সংস্থা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী সভায় সম্মানিত অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নগর ছাত্রলীগ নেতা মোঃ রুবেল হাসান, মোঃ নয়ন, ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, সংগঠক মোঃ হোসেন মিন্টু, সাবেক ফুটবলার মোঃ আবদুর রহীম, আরমান কাউসার তুষার।
দক্ষিণ হালিশহর কাজির গলি ক্রীড়া সংস্থার পরিচালক মোঃ মনিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন-মোঃ রুবেল, সংগঠক টুর্নামেন্ট কমিটির রাজু, জামসেদ প্রমুখ। ম্যাচ পরিচালনা করেন রেফারী অভি, সহকারী জুয়েল, সানি। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিতন বাদশা,সেরা কিপার ইমন ও ফেয়ার প্লে তানভির ।
পুরস্কার বিতরণী সভায় বক্তারা বলেন, মহান বিজয় কে সম্মান জানিয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মুক্তিযোদ্ধের সময় শহীদদের প্রতি উৎস্বর্গ করেন। আর যুবদের স্বর্নিভর দেশ–সমাজ গঠনে শিক্ষা–ক্রীড়াচর্চায় এগিয়ে আসার আহবান করেন।


