স্বাধীনতা বিরোধী উগ্র সা¤প্রদায়িক গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ও ধর্মান্ধ উগ্র সা¤প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী আবদুল খালেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় সহ সভাপতি ও পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী সুদীপ বসাক, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার প্রীতম দাশ, আইডিইবির চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, অর্থ সম্পাদক প্রকৌশলী এস এম সেলিম, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী তাপস কান্তি দে, পরিষদের অর্থ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ দাশ শুভ, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী এস এম মাহফুজুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, প্রচার সম্পাদক প্রকৌশলী পাপন বড়ুয়া, প্রকৌশলী আমিনুল বাশার, প্রকৌশলী সুরজিত বড়ুয়া, প্রকৌশলী সমীর বড়ুয়া, প্রকৌশলী সুকান্ত সরকার, প্রকৌশলী অসিত দে বাবু, প্রকৌশলী পরিতোষ দে, প্রকৌশলী প্রসেঞ্জিত পাল, প্রকৌশলী মনি চৌধুরী, প্রকৌশলী রাহুল বড়ুয়া, প্রকৌশলী চন্দন দে, প্রকৌশলী মোঃ শিহাব। এসময় বক্তারা বলেন, ধর্মান্ধ উগ্র সা¤প্রদায়িক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মধ্য দিয়ে বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে।
সর্বশেষ সংবাদ
- বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসউপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর
- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
- আরব আমিরাতের ভিসা নীতিতে বিশাল পরিবর্তন
- বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আগ্রাবাদ শাহ আমানত সিটি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড আন্ত:ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা
- ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়
- রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক



