আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট এবং লেব টেকনিশিয়ান না থাকার কারণে ২ অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার ১৭-ই নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক নামে এই ২ ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়। অভিযান পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন ও ডাঃ সাদ্দাম হোসেন। অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আমাদের কাছে যত্রতত্র আনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে এবং এইসমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে আজকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হলে,বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিকে স্বাস্থ্য সেবার পর্যাপ্ত উপকরণ এবং অনুমোদন না থাকার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সীলগালা করা হয়। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ