নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সহজলভ্য প্রোটিনের প্রতিশ্রুতি নিয়ে এবার বেঙ্গল মিট হাজির হয়েছে চট্টগ্রামে। ৭ নভেম্বর শনিবার বন্দর নগরীর ব্লসম গার্ডেন মার্কেটে এই শপটির উদ্বোধন করা হয়। ঢাকার বাইরে এই প্রথম গুর্মে বুচার শপ উদ্বোধন করল বেঙ্গল মিট। 
কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে এই শপটি উদ্বোধন করা হয়। এ সময় বেঙ্গল মিটের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে নতুন বেঙ্গল মিট গুর্মে বুচার শপ উদ্বোধন উপলক্ষে গ্রাহকরা মাসব্যাপী নানান সুযোগ সুবিধা পাবেন। প্রতিটি প্রোডাক্টে ২০ টাকা মূল্য ছাড় মিলবে। এ ছাড়াও মাত্র ২ হাজার টাকার কেনাকাটা করলেই পাওয়া যাবে প্রিভিলেজ কার্ড। এই কার্ড দিয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। বেঙ্গল মিটের কর্মকর্তারা মনে করেন চট্টগ্রামবাসীর জন্য এ এক অনন্য সুযোগ। 
বর্তমান কোভিড-৯ পরিস্থিতিতে ভিড় এড়িয়ে পরিচ্ছন্ন পরিবেশে কাঁচা মাংস-মাছ, প্রোটিন স্ন্যাকস, কোল্ড কাট ও রেডি টু ইট মিল ইত্যাদি নানান প্রয়োজনের রকমারি সব আইটেম একই শপের ভেতরে কেনার সুযোগ সৃষ্টি হওয়ায় নগরবাসীর ভেতর ইতিমধ্যেই সাড়া জাগাতে শুরু করেছে বেঙ্গল মিট গুর্মে বুচার শপটি। 
ঘরে বসেও বেঙ্গল মিটের যে কোনো স্বাস্থ্যসম্মত পণ্য অর্ডার করা যাবে ফুডপান্ডা, সহজ ফুড ও পাঠাও অ্যাপে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ