শরতের শেষ দিনে বাংলাদেশ এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণে প‚র্বা অনলাইনে আয়োজন করে অমৃতবর্ষিনী শরৎ উৎসব। উৎসবের উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান। পূর্বা’র উপদেষ্টা খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় শরতের কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণ গ্রন্থাগার অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক এ এইচ এম কামারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। কথামালা পর্ব শেষে একে একে সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের শুভাগত চৌধুরী, তিষণ সেনগুপ্ত, জান্নাতুল ফেরদৌস অপ্সরা, পিংকি দাশ, তুলতুল চৌধুরী, ভারতের কাবেরী ঘোষ, শিল্পশ্রী তরফদার, জয়ন্ত চক্রবর্তী, পম্পি মন্ডল, সত্যম ড্যান্স গ্রুপ, মধুরিমা মুখার্জী, ঈশানী চক্রবর্তী, রিয়াশা সাহা, শুভার্থী মন্ডল সহ দুই বাংলার মোট ত্রিশ জন শিল্পী।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


