নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দির গৌরীপুরে ২২ জুন বৃহস্পতিবার দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার গৌরীপুরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেন্নাই গ্রামের দুবাই প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের উদ্যোগে এই সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে পেন্নাই হাজী বাড়িতে এলাকার গরীবদের মাঝে সেলাই মেশিন, রিকশা, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ইন্সপেক্টর রনজন কুমার ঘোষ, প্রফেসর আবদুর রব, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল হক , দুবাই ওয়েলফেয়ার সোসাইটির বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী ভূঁইয়া ও হাজী মোঃ জাকির হোসেন প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



