আলোচিত কক্সবাজারের বির্তকিত পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে অবশেষে বদলী করা হয়েছে।মেজর (অব.) সিনহাকে গুলি করে হত্যার পর টেকনাফের সাবেক ওসি প্রদীপের আশ্রয় প্রশ্রয় কর্তা হিসেবে মাসুদ হোসেন বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলাও করতে চেয়েছিলেন মেজর (অব.) সিনহার বোন।
তাকে ঝিনাইদহে বদলী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জে সদ্য যোগ দেয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন।
তিনি জানান, কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে রাজশাহী রেঞ্জের ঝিনাইদহের এসপি হিসেবে বদলী করা হয়েছে। আর ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানকে কক্সবাজারের এসপি হিসেবে বদলী করা হয়েছে।



