সাইফুর রহমান শামীম
কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফেন্সি বেগম (৪৫) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর চায়না বাজার গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার জানান, ওই গ্রামের হিরুর স্ত্রী ফেন্সি বেগম প্রতিদিনের মতো সকালে গোয়ালঘর পরিষ্কার করতে যায়। কিন্তু ঘরে বিদ্যুতের তারের সাথে লাগানো বেড সুইচে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাড়ির লোকজন তার লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তাকে দেখতে ছুটে আসে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



