গাউসিয়া কমিটি বাংলাদেশ ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের উদ্যোগে আহলে বায়তে
রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল, জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী
(দ.) এর প্রবর্তক গাউছে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ্ধসঢ়; (রহ.) এর ওরশ
মোবারক ও শেরে মিল্লাত মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) এর স্মরণে
আজিমুশশান মাহফিল খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁন জামে মসজিদে গত ২
সেপ্টেম্বর বুধবার বাদে মাগরিব ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আবদুস ছত্তারের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্ধসঢ়;জুমানে রহমানিয়া
আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার
মোহাম্মদ কমিশনার। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত
বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা কাজী
মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন হামিদুল্লাহ খান জামে
মসজিদের খতিব উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী। প্রধান ওয়ায়েজ ছিলেন
আলহাজ্ব মাওলানা আবুল কালাম বয়ানী। ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ
নুরুল ইসলাম শাকিল ও মুহাম্মদ ইউছুপ এর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সদস্য সচিব আলহাজ্ব
ছাদেক হোসেন পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক ছাবের আহমদ, নুর আহমদ পিন্টু,
আলহাজ্ব খাইর মোহাম্মদ, মোহাম্মদ জাহিদ হোসেন, সাবেক কমিশনার হাজী
নুরুল হক, আলহাজ্ব নুরুল আজিম নুরু, মাওলানা আবদুল হাকিম, শওকত ইসলাম
চৌধুরী দুলাল, মুহাম্মদ রেজাউল করিম, নাছির উদ্দিন চৌধুরী, নুর আলী
চৌধুরী, মোহাম্মদ লিটন, হাফেজ মুহাম্মদ হোসেনসহ থানা ও ওয়ার্ডের
নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন ইমাম হোসাইনের আদর্শে আদর্শিত হয়ে
চলমান মহামারিতে আর্ত মানবতার সেবায় গাউসিয়া কমিটি যে দৃষ্টান্ত স্থাপন
করেছে তা নজিরবিহীন। তাই সর্বস্তরের ঈমানদার মুসলমানদেরকে গাউসিয়া
কমিটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহবান জানান। পরিশেষে দেশে ও
জাতির কল্যাণের জন্য দোয়া-মোনাজাত করা হয়।
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



