চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচারের সকল পথ রুদ্ধ করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা একুশে আগস্টে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মুখে মানবতার কথা বাঙালি জাতির সাথে নিষ্ঠুর প্রতারনা ছাড়া আর কিছুই নয়। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস. রহমান হলে সংগঠনের সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা মৃত্যুহীন প্রাণ এ তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফর আলী, বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা এইচ কে নাথ, সংস্কৃতিজন ও মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, মহানগর যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, অধ্যাপক ববি বড়ুয়া। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, অর্থ সম্পাদক এস.এম. সেলিম, পরিষদের সহ- সভাপতি হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক সুপন বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক সম্পাদক শুভাশীষ দাশ শুভ, আপ্যায়ন সম্পাদক এস.এম. মাহফুজুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রাজীব চৌধুরী, আকবর খান, পাপন বড়ুয়া, জাফর ইকবাল জনি, হারুনুর রশিদ নোবেল, ইকবাল হাসান, অসীত দে বাবু, জয়নাল আবেদীন শাওন, ওয়াহিদা পিংকি, মহিউদ্দীন প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



