বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আগষ্ট মাসব্যাপী ওয়ার্ড ভিত্তিক শোক সভা ও বিচারের দাবীতে সমাবেশের ধারাবাহিকতায় ১৯ নং ওয়ার্ডে ২১শে আগষ্ট ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সাবেক ছাত্রনেতা শফিউল আজম চৌধুরী বাহারের সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য দস্তগীর আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট আর ২০০৪ সালের ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ১৫ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ২১ আগস্টের প্রাইম টার্গেট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্য ছিল একই। বঙ্গবন্ধু, শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে শেষ করা।’
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বক্তব্য রাখেন মহানগর সদস্য সচিব ডাঃ সজীব তালুকদার, সদস্য বায়েজিদ নোমান, জাহেদ আহমদ বাবর, মোর্শেদ জাবেদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. হোসেন টিটু, অসীম বণিক, আবুল কালাম, সাগির আলম সাগর, আবু মোর্শেদ, মো. মোর্শেদ, মো. আরিফ, মহানগর ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক শফিকুল আলম পারভেজ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান, আল-আমিন, শহীদ, শরিফ প্রমুখ
সর্বশেষ সংবাদ
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার



