হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা মামুন আবদুল্লাহর পিতা ফতেপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতীবিদ সমাজসেবক মোহাম্মদ ইদ্রিস মিয়া (৭৮) ২১ জুলাই, মঙ্গলবার সকাল ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্না– রাজেউন)।
মুত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ঐদিন বাদে আছর ফতেপুর হযরত মদন ফকির ঈদগাহ ময়দানে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ হাটহাজারী উপজেলার সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী। ফতেপুর ইউনিয়নের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তসলিম হায়দার, হাটহাজারী উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



