শংকর চৌধুরী,খাগড়াছড়ি

পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সোর্স, কামাল উদ্দিনকে (৩০) পুলিশ অস্ত্র ও গুলিসহ আটক করেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত কামাল উদ্দিন পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ান পাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফে’র সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-০৮ তাং-১৭-০৭-২০২০। আরো তথ্য জানতে পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে তাকে কোর্টে হাজির করবে জানিয়ে ওসি আরও বলেন, সাধারণত ইউপিডিএফে পাহাড়িরা কাজ করে, কিন্তু বাঙালি যুবক ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করায় সংবাদে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন, পার্বত্যাঞ্চলে গুচ্ছুগ্রাম গুলোতে বসবাসরতরা খুবই গরিব। সেই সুযোগে কিছু সংখ্যক মানুষকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অনৈতিক কাজে ব্যাবহার করার ষড়যন্ত্র  করছে, আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং এর সহযোগী সংগঠন গুলো। বেশির ভাগ দিনমজুর এসব মানুষদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে, অনৈতিক কাজে জরিত করা হচ্ছে। তাদের ব্যাবহীত অবৈধ অশ্রস্ত্র দিয়ে বাঙ্গালিদের কালার করার নতুন করে স্বরযন্ত্র শুরু করেছে ইউপিডিএফ। পাহাড় থেকে বাঙ্গালিদের বিতারিত করার জন্য শান্তি বাহিনীর গেরিলা প্রধান সন্তু লারমা নীল নকসার জাল বাঁধতে শুরু করেছে বলেও অভিযোগ করেন বাঙ্গালি সংগঠনের এ নেতা।

শেয়ার করুনঃ