করোনা ভাইরাস মহামারীর এই দুঃসময়ে হৃদরোগে আক্রান্ত রোগীর হৃদ সঞ্চালনে পুন সক্রিয় করতে কোভিড ও নন কোভিড রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে দক্ষ যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার কাধেঁ নিয়ে রোগীর কাছে পৌঁছে দিয়ে আসছে। দিন রাতের যেকোন সময় অক্সিজেন সেবার জন্য ০১৮৪৫৮০৮৩০৩, ০১৫১৬৭০৭৩৮৪ নাম্বারে ফোন করলে কোভিড, নন কোভিড রোগীদের নিকট স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে সেবা প্রদান করছে। অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত একটি জরুরী সেবা প্রদান টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। উক্ত কার্যক্রমে রোগীর প্রয়োজন সাপেক্ষে অক্সিজেন সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে রিফিল করে দেয়া হচ্ছে।
ইতিমধ্যে নগরীর চন্দনপুরা, চকবাজার, চান্দগাঁও, হালিশহর, বেটারী গলি, আবাসিক এলাকায় সেবার জন্য আবেদনকৃতদের চিকিৎসকের ব্যবস্থাপনা পত্র দেখানোর মাধ্যমে সিলিন্ডার নিয়ে ছুটে গিয়েছে অক্সিজেন সার্পোট টিম।
সর্বশেষ সংবাদ
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus
- Gamification trends at bedste casino uden om rofus
- ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস
- কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
- সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- বাঁশখালীতে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি চট্টগ্রাম জেলা প্রশাসক: দ্রুত টেকসই ঘর নির্মাণের বলিষ্ঠ অঙ্গীকার
- ‘পানি থেকে আলো’ চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতার নতুন অধ্যায়
- ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার



