আলাউদ্দিন হোসেন,পাবনা
পাবনা প্রেসক্লাবের সদস্য ও দি ডেইলি ইন্ডিপেনডেন্ট পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আবুল এহসান এলিচ গুরুতর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে প্রচন্ড অসুস্থতা নিয়ে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ তার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে তার জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করেছেন।



