বাঘারপাড়া-অভয়নগর  আসনের সংসদ সদস্য রণজিতকুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজেটিভ আসে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন সোমবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে জানান, সোমবার সকালে এমপি রণজিৎ রায়ের যশোর শহরের বাসভবন থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। একই সময় তার পরিবারের আরো সাত সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয় পরীক্ষার জন্য। রাতে পাওয়া ফলাফলে দেখা যায়, এমপি রণজিত করোনা ভাইরাসে আক্রান্ত।

তার ছেলে বাঘারপাড়া যুবলীগ নেতা রাজিব রায় জানান, তার বাবাকে সোমবার রাতে যশোর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ