লামা (বান্দরবান) প্রতিনিধি
লামায় ১৩ শ পরিবারকে দেয়া হলো প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা। ঈদুল ফিতর উপলক্ষ্যে লামা পৌরসভার জন্য বরাদ্দকৃত প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ১৩ শ পরিবার।আজ মঙ্গলবার দুপুরে লামা পৌর বাস স্টেশনে সামাজিক দুরুত্ব বজায় রেখে জনসাধরণের মাঝে সহায়তা প্রধান করা হয়।
এসব সহায়তার মধ্যে ছিলো, ১০ কেজি চাল, সাবান একটি ও আলু এক কেজি।একই সময় কিছু সীমিত পরিমান শিশুখাদ্যও বিতরণ করতে দেখা গেছে। এসময় পৌর মেয়র মো: জহিরুল ইসলাম মাইক যোগে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রাখার বিষয়ে বাবার তাগাদা দেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
একই দিন সকাল ১০টায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার ২৫৭ জন ইমাম মোয়াজ্জেনকে পাঁচ হাজার টাকা করে সম্মানী প্রদান কার্যক্রম শুরুহয়। উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা থেকে এই কার্যক্রম শরু করেন। সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকার দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরকে সম্মান স্বরুপ এই অর্থ প্রদান করছেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



