আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়ন এর মধ্যম শিলাইগড়া কাশেম মাস্টারের বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮ পরিবারের মাঝে আজ ২০ এপ্রিল  নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।এই সময় প্রতি পরিবারে ১টি করে কলসি, বালতি, র‍্যাক, জগ ও  বদনা দেয়া হয়।

এসব  সামগ্রী পেয়ে একজন গ্রহীতা বলেন, আমাদের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যার যার সাধ্যানুযায়ী এগিয়ে এসেছে।

এছাড়া এলাকার গণ্যমা

ন্য ব্যক্তিবর্গ, সামাজিক বিভিন্ন সংগঠনও এগিয়ে এসেছে। তবে দুর্বার বারখাইন এর দেয়া সামগ্রীগুলো প্রথমবার পেলাম, যেগুলো এই মুহুর্তে আমাদের জন্য খুবই জরুরি ছিলো।

এ প্রসঙ্গে দুর্বার বারখাইন এর সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মদ মাসুদ বলেন- দুর্বার বারখাইন একইকাজ ভিন্নভাবে করার চেষ্টা করে। ঘর পোড়ার বিষয়টি আমি জানতে পারলে উক্ত এলাকার সদস্য হাছিবুল হাসান আতিকের মাধ্যমে তাদের খুবই প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে জানার চেষ্টা করি। তার ভাষ্য জানার পর সংগঠনের মেসেঞ্জার গ্রুপে সবার সাথে আলোচনা করে উপরোল্লিখিত সামগ্রী প্রদান করার সিদ্ধান্তে উপনীত হই।

এসব প্রদানকালে উপস্থিত ছিলেন, দুর্বার বারখাইন এর সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মদ মাসুদ, সদস্যদের মধ্যে নিজামুল ইসলাম, আরিফ, আমজাদ আতিক, শেফায়েত প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ