রংপুরে মো. হানিফ নামে এক ব্যবসায়ীর বাসার বক্স খাটের ভেতর থেকে টিসিবির ১২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ, যেগুলোর আনুমানিক মূল্য সোয়া লাখ টাকা। আটক করা হয়েছে দুইজনকে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর ১৭ নম্বর ওয়ার্ডে ওই ব্যবসায়ীর বাসায় তল্লাশি করে এসব তেল জব্দ করা হয়। আটক দুইজন হলেন বাসার মালিক হানিফ মিয়া ও লাল মিয়া। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন হানিফ মিয়ার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক



