ঢাকা, ২৮ মার্চ ঃ দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর মিরপুর ১৪ নম্বর,
ইব্রাহিমপুর, কচুক্ষেত, ভাষানটেক ও তৎসংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার,
মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে নৌবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম
পরিচালিত হয়। আজ শনিবার (২৮-০৩-২০২০) নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা
করে। এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন। পরে নৌসদস্যরা রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি
ছেটানো কার্যক্রম পরিচালনা করে।
এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, মংলা এবং কাপ্তাইয়ে নৌবাহিনীর দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে
দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়। নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক
দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা
চালায়। সেইসাথে তারা করোনা প্রতিরোধে সচেতনতা তৈরী করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণসহ
স্থানীয় ঈমামদের নানা পরামর্শ প্রদান করে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও
আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা
হয়। স্থানীয় প্রশাসনের সাথে একাত্ম হয়ে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, দেশের সার্বিক
পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্তনৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে।
সর্বশেষ সংবাদ
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ
- গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
- শ্রম দিবসঃ বৈষম্যমুক্ত সমাজ চাই
- যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী



