আনোয়ারার বারহাইন তৈলারদ্বীপের পুরান ফেরীঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুন লাগে। আগুনে ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
থানায় প্রদত্ত জিডি সুত্রে জানা গেছে, তৈলারদ্বীপের আবুল কাশেমের ছেলে লিটনের বসত ঘরের সার্কিট ব্রেকার থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। ওই আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে জিডিতে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ওয়াশিকা আয়েশা খান এমপি স্হানীয় মানুষের সাথে কথা বলেন ও ক্ষয় ক্ষতির বিবরন শূনেন।



