‘গীতার আলো, ঘরে ঘরে জ্বালো’ এরই লক্ষ্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি মহানগর সংসদের উদ্যোগে আয়োজিত চান্দগাঁও ও বায়েজিদ থানা সংসদের বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ই জানুয়ারি শুক্রবার সকাল দশটায় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানাধীন চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজে বার্ষিক গীতা পরীক্ষা সম্পন্ন হয়। চান্দগাঁও ও বায়েজিদ থানা সংসদের ৩০০ পরীক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। বার্ষিক গীতা পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চান্দগাঁও থানা সংসদের সভাপতি ডা. জীবন চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। চান্দগাঁও থানা সংসদের সকল কর্মকর্তাবৃন্দ উক্ত পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত



