ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ২০২০ সালের জন্য মাছরাঙা টিভির কাজী খলিলুর রহমান সভাপতি, এটিএন বাংলার শ্যামল সরকার ও বাংলাভিশনের মাসুদুল আলম সহসভাপতি, বিজয় টিভির শফিউল আজম টুটুল সাধারণ সম্পাদক এবং এনটিভির কে এম সবুজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটিতে আরটিভির জহিরুল ইসলাম জলিল ও এসএ টিভির অলোক সাহা যুগ্ম সাধারণ সম্পাদক, একাত্তর টিভির তরুন সরকার কোষাধ্যক্ষ্য, মাইটিভির বরকত হোসেন মৃধা দপ্তর সম্পাদক, জিটিভির শহিদুল আলম প্রচার সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের রতন আচায্য সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। বিদায়ী সভাপতি হেমায়েত উদ্দিন হিমু কার্যনির্বাহী কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন। মঙ্গলবার বিকেল ৩ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন, ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক সাধরণ সভা ও স্বজন স্মরন অনুষ্ঠিত হয়। বিগত কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা। সভায় পূর্বের কমিটির ভেঙ্গে দেয়া হয়। এর পরে বিদায়ী কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু আহবায়ক হিসেবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান পরিচালনা করেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



