মো:ফরিদ উদ্দিন,লামা
আলীকদম-লামায় ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরন অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দুর্গত মানুষের পাশে সর্বদা সতর্ক প্রহরীর মত আছেন আয়োজিত ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন,পার্বত্য প্রতিম›ত্রী বীর বাহাদুর এমপি।রবিরার দুপুরে লামা উপজেলা প্রাঙ্গনে পৌরসভার উদ্যোগে।পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আওয়ামী লীগের জেলা সহ সভাপতি জাহাগীর আলম, লামা উপজেলা নিবার্হী অফিসার খিনওয়ান নু ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি ছিলেন। ত্রাণ বিতরন অনুষ্ঠানে ঘুর্ণিঝড়ে মৃত ক্যচিংথোয়াই মার্মার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অনুদানসহ ত্রাণের চাল প্রদান করা হয়।
এদিকে গতকাল রবিবার সকালে আলীকদম উপজেলা ত্রান বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন,উপজেলা নিবাহী অফিসার নাসিরুজ্জামান,বক্তব্য রাখেন আলীকদম উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।এসময় ক্ষতিগ্রস্ত ৭শ’৫০পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।তিনি আরো বলেন,পর্যায়ক্রমে ঘুর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত ও গৃহ-হীন’দের কে নতুন ঘর নিমাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
সেইসাথে লামা পৌরসভা এলাকার ১২ শত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন,পরবর্তিতে পর্যায়ক্রমে ঘুর্ণিঝড়ে গৃহহীন হয়ে পড়া ২ শতাধিক পরিবারকে নতুন গৃহ তৈরি করে দেয়া হবে। আংশিক ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকারের পাশাপাশি এলাকার সামর্থবান ব্যক্তিবর্গ ও বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত



