বাকলিয়া থানার রাজাখালীস্থ ইসকপ মসজিদের নিচে আজ ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে অবহেলিত, বঞ্চিত ও দু:স্থ মানুষের কল্যানার্থে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে এক ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খৎনা ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসকপ মসজিদের খতিব হযরত মাওলানা মমতাজুর রহমান। বিশেষ অথিতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আবুল মনছুর ও মুহাম্মদ ইলিয়াছ। বক্তব্য রাখেন ওমর ফারুক, খোরশেদ আলম, ইমাম উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মানুষের মৌলিক অধিকার গুলো নিশ্চিত করার জন্য বিত্তশালীদের পাশাপাশি সামাজিক সংগঠন গুলো এগিয়ে আসলে সবাই উপকৃত হবে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটি সুখী সমাজ গঠনে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে। দারিদ্রতা মুক্ত নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরীতেও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কাজ করছে। তিনি সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রমের সাথে থেকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। ফ্রি খৎনা ক্যাম্পে প্রায় ৫০জন শিশুকে খৎনা করা হয়। তাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রিও প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত



