সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মনোজ শর্মা পিকলু’র মৃত্যুতে সিনাউল হক আশিক স্মৃতি সংসদের উদ্যোগে সিটি কলেজ ছাত্র সংসদ (দিবা)’র কার্যালয়ে রাশেদ খান মেনন এর সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বক্তব্য রাখেন শওকত হোসাইন, ইমাম হোসেল মিল্লাত, কামরুল হক, জানে আলম, হাবিব উল্লাহ, ইয়াছিন খোকন, সাইফুল ইসলাম, প্রবীর দাশ, আব্দুল মান্নান, শাহেদ মুহাম্মদ রুবেল, সুফিউর রহমান টিপু, মোছাদ্দেক হোসেন তপু, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহের, জিএস মারুফ আহমেদ ছিদ্দিকী, ভিপি রাজিব হাসান রাজন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, মনোজ শর্মা পিকলু মেধাবী ছাত্রনেতা ছিলেন। তিনি জামাত শিবির বিরোধী আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী পরিবার এক সাহসী বীর সন্তানকে হারাল।
আগামী ৬ জুন, শহীদ ছাত্রনেতা সিনাউল হক আশিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল, কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পন শেষে গরীব দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



