চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু গরীব দরদী ও মানবসেবক ছিলেন। রাজনীতিকে তিনি হৃদয় দিয়ে ধারণ করে দেশের জন্য নিবেদিত ছিলেন। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপুনর্গঠন, গণতন্ত্র ভাত ও ভোটের অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। তিনি বলেন, বাবু খাঁটি দেশপ্রেমিক ও নিঃস্বার্থ সমাজসেবক ছিলেন। তার আদর্শ ধারণ করলে দেশ ও জাতি উপকৃত হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতির মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪ নভেম্বর ২০২৩ খ্রি. সকালে এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সমাজসেবক সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মাওলানা জিয়াউল হক, মাওলানা রাশেদুল হক, হাফেজ মো: আমজাদ হোসাইন, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, মো: ওমর ফারুক, মোহাম্মদ মহসিন, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সুজন, আবু তৈয়ব, মাওলানা মোশাররফ প্রমুখ। মিলাদ মাহমফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান।
সর্বশেষ সংবাদ
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ



