প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি
বান্দরবানে আলীকদম উপজেলায়, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আলীকদম উপজেলা শাখার পূনর্মিলনী ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আলীকদম আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ২ঘটিকার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মার্মা।
আলীকদম বাস টার্মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন, থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু দুংড়ি মং মার্মা, ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা সহ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আলীকদম উপজেলা শাখার সভাপতি ধুংথোয়াই মং মার্মা ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ভবিষ্যত প্রজন্মকে সঠিক এবং নির্ভূল শিক্ষার জন্য শিক্ষকদের পরিশ্রম ও নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। শিক্ষকরা পারে একটি সুশিক্ষিত ও আর্দশ জাতি গড়তে। আর এ জন্য শিক্ষকদের ভূমিকা অগ্রগন্য। অনুষ্ঠানের শেষে অবসর পাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ সংবাদ
- একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে



