আজ আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন ভূমিপ্রতি মন্ত্রী, আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম,পি ।এ সময় তাঁর সাথে ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গৌতম বাড়ৈ, অধ্যাপক এম এ মান্নান, সোলাইমান, চেয়ারম্যান জানে আলমসহ স্থানীয় জনসাধারণ। সরেঙ্গা ছাড়াও তিনি গহিরা দোভাষীর হাটসহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।



