চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সৌজন্যে পল্লী প্রগতি সংস্থা (পিপিএস)’র ব্যবস্থাপনায় এক চক্ষু চিকিৎসা ক্যাম্প স¤প্রতি (গত ২৩ নভেম্বর ২০১৯, শনিবার) সম্পন্ন হয়। হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চক্ষু সার্জন ডা. ওমর ফারুকের নেতৃত্বে ১২ জনের চিকিৎসক টিম দিন ব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।
পিপিএস নির্বাহী পরিচালক ও পিপিএস স্কুল সমুহের চেয়ারম্যান মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বায়তুশ শরীফ হাসপাতালের ফিল্ড অফিসার বিশ্বজিৎ পাল, ডা. ওমর ফারুক, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবুল কালাম চৌধুরী, সিনিয়র শিক্ষক মৃদুল বড়ুয়া ও সাংবাদিক মো. নুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা মোছাম্মৎ রিপু আকতার।
চিকিৎসা ক্যাম্পে ২০০ (দুইশত) জনের সাধারণ চিকিৎসা ও ৫০ (পঞ্চাশ) জনের চশমা পরীক্ষা এবং ১২ (বার) জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও ককসবাজার বায়তুশ শরফ হাসপাতালে নিয়ে ৬ (ছয়) জনকে লেন্স সংযোজন করা হয়।
সর্বশেষ সংবাদ
- চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
- ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
- প্রশ্ন করার স্বাধীনতাই মুক্তবুদ্ধির প্রথম শর্ত
- The Thrill of Pin-Up Kazino Azərbaycan: Aviator və Crash Oyunları Explained
- Så stöttar vi ansvarligt spelande utan spelpaus
- Framtiden för online gaming och EU casinon
- রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
- প্রতিদিন যেভাবে চিকেন খেলে শরীরের কোনো ক্ষতি হবে না
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করা যাবে
- সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা


