সদীপ কুমার দাশ

ভিমরুলে মৌমাছিতে
হল রেষারেষি,
দু’জনার মহাতর্ক
শক্তি কার বেশি!
ভিমরুল কহে, আছে
সহস্র প্রমাণ
তোমার দংশন নহে
আমার সমান!
মধুকর নিরুত্তর
ছল ছল আঁখি
বনদেবী কহে তারে
কানে কানে ডাকি,
কেন বাছা নতশির
এ কথা নিশ্চিত,
বিষে তুমি হার মানো
মধুতে যে জিত!

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ