শিহাব উদ্দিন
আজ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ সমপন্ন করেছে বড়হাতিয়া আলোড়ন পরিষদ। সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক ও তরুণ সংগঠক আব্দুল করিম এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান চৌধুরী (দুলাল)।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তারেক চৌধুরী ( সম্মানীত উপদেষ্টা বড়হাতিয়া আলোড়ন পরিষদ)।সভাপতির বক্তব্যে মুজাম্মেল হক চৌধুরী বলেন, বড়হাতিয়া আলোড়ন পরিষদ একটি সেবামুলক সংগঠন। আমাদের সংগঠনের লক্ষ্যে ও উদ্দেশ্য হচ্ছে মানবসেবা করা। সামাজিক বিভিন্ন কর্মকান্ডে তিনি সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ভবিষ্যতে আরো বেশি পরিমাণে যাতে বিতরণ করতে পারে এ বিষয়ে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এই অনুষ্টানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



